আবাহনী সমর্থক গোষ্ঠীর কেন্দ্রীয় কার্যকরী সংসদের প্রধান উপদেষ্টা কাজী আব্দুল হাকিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার রাত ১টা ৪০ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দুই ছেলেসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মোহাম্মদপুরস্থ বাইতুর রহমান জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ সাতক্ষীরায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। রাতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।