৫০তম বিসিএস

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৯:২৬ এএম

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল গতকাল বৃহস্পতিবার প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এতে মোট ৬ হাজার ১৬৫ প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার ফলাফল পিএসসির অফিশিয়াল ওয়েবসাইট ও টেলিটক মোবাইলে এসএমএসের মাধ্যমে জানতে পারবেন পরীক্ষার্থীরা। পিএসসির পূর্বঘোষিত পরীক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, ৫০তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নির্ধারিত ৩০ জুলাই প্রকাশ হওয়ার কথা থাকলেও সাত দিন আগেই এই ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১০ আগস্ট থেকে শুরু হওয়ার কথা থাকলেও এখন ১১ আগস্ট থেকে শুরু হবে।

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা গত ৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। ৫০তম বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে সর্বমোট ২ হাজার ১৫০ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদের সংখ্যা ১ হাজার ৭৫৫টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত