বাগেরহাটে নিজাম উদ্দীন শান্ত (৪২) নামে এক আইনজীবীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ জুলাই) গভীর রাতে বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
পুলিশ আইনজীবী নিজামের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কারা কি কারনে তাকেকে হত্যা করেছে তা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।
নিজাম উদ্দীন সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে। তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, শুক্রবার রাত একটার দিকে নিজাম উদ্দীন শান্ত নামে এই আইনজীবী শহরের চেম্বার শেষ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে এলোপাথাড়ি ছুরিকাঘাত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার পিঠে ও পাজড়ে ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা কি কারনে এই আইনজীবীকে হত্যা করল তা এখনো নিশ্চিত হতে পারিনি। হত্যার কারন অনুসন্ধান করতে পুলিশ তদন্ত শুরু করেছে।