রাজধানীতে দুই অটোরিকশার সংঘর্ষে রিকশাচালকের মৃত্যু

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৪ পিএম

রাজধানীর চকবাজার উর্দু রোডে দুই অটোরিকশার সংঘর্ষে দবির পরামানিক (৫০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। রিকশাচালক দবির পরামানিক পাবনা চাটমোহর উপজেলার অষ্টমিনশা গ্রামের সোহরাব পরামানিকের ছেলে দবির। 

তাকে হাসপাতালে নিয়ে আসা রিকশা গ্যারেজের মালিক মো. রতন জানান, বিকেলে চকবাজার থানাধীন উর্দু রোড মসজিদের সামনে দুটি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে রাস্তায় পড়ে দবিরের মাথায় আঘাত পান এবং কেটে যায়। পরে ওই রিকশাচালক এবং তিনি (গ্যারেজ মালিক) তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসেন।

চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথে রিকশার মধ্যেই আবার অসুস্থতবোধ করেন। তখন আবার ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তবে তাকে মৃত ঘোষণার পর অন্য অটোরিকশার চালককে আর খুঁজে পাওয়া যায়নি। 

মুঠোফোনে দবির পরামানিকের স্ত্রী শাহিনা আক্তার জানান, তার পরিবারের সবাই গ্রামের বাড়িতে থাকেন। দবির কামরাঙ্গীরচর মাহাদিনগর এলাকায় থাকতেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত