দুদকের মামলা

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের তিন বছর কারাদন্ডাদেশ

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৭:৩২ এএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর ওরফে এস কে সুর চৌধুরীকে ৩ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার দ্বিতীয় বিশেষ জজ আদালতের বিচারক আয়েশা নাসরিন এ দ- দেন। রায়ের সময় এস কে সুর ৩ বছরের সাজা শুনে বিস্মিত হন। তিনি বলেন, ‘তিন বছরের সাজা! এই মামলায় না এক বছরের সাজা হয়!’ ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে। দুদক ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১৫ জুলাই মামলার রায়ের দিন ধার্য করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত