নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, ‘আমি নির্দোষ হয়েও অপরাধী। আমি সবসময় নারায়ণগঞ্জে প্রতিবাদ করেছি হত্যার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। আজকে আমিই কি অপরাধী? যাই হোক, এটার বিচারে আল্লাহ আছেন, আমার নারায়ণগঞ্জবাসী আছে, তারা দেখবে।’ গতকাল বেলা ১১টায় নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দিয়ে বের হলে এসব কথা বলেন তিনি। নারায়ণগঞ্জ সদর থানায় করা পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় এদিন আদালতে হাজিরা দেন ডা. আইভী।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘আজ (গতকাল) আদালতে মামলার শুনানি হয়। আসামি দীর্ঘদিন কারাবন্দি ছিলেন, শারীরিকভাবে অসুস্থ এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় আদালতে আসামির পরিবর্তে আইনজীবীর হাজিরার আবেদন করা হয়। পূর্ণাঙ্গ শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেছেন।
