এনসিপি কার্যালয়ে স্পেনের রাষ্ট্রদূত

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৭:৩২ এএম

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। গত মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ-স্পেন দ্বিপক্ষীয় সম্পর্ক, বাংলাদেশে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সাংবিধানিক সংস্কারের অগ্রগতি, অর্থনীতি ও বিচারব্যবস্থার গুরুত্বপূর্ণ সংস্কারসহ পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

বৈঠকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আন্তর্জাতিকবিষয়ক সেলের ইনচার্জ আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সম্পাদক এস এম সাইফ মুস্তাফিজ ও কেন্দ্রীয় কমিটির সদস্য আশরেফা খাতুন উপস্থিত ছিলেন। বৈঠকে উভয়পক্ষ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার ও দ্বিপক্ষীয় অংশীদারত্ব সম্প্রসারণের বিভিন্ন সুযোগ নিয়ে আলোচনা করে। বৈঠক শেষে উভয়পক্ষ বাংলাদেশ ও স্পেনের দীর্ঘদিনের সম্পর্ক আরও সুদৃঢ় করতে নিয়মিত যোগাযোগ ও ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। নাহিদ ইসলাম ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ের জন্য স্পেনের রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত