পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণা, সতর্কতা

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৭:৩৩ এএম

পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে মেসেজ (বার্তা) দিয়ে অর্থ দাবি ও বিভিন্ন ধরনের তদবির প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। গতকাল মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় সতর্ক থাকার এই আহ্বান জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর বার্তায় বলছে, সম্প্রতি পুলিশসহ সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল ব্যক্তি, ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসেজ (বার্তা) দিয়ে অর্থ দাবি ও বিভিন্ন ধরনের তদবির করছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রতারক চক্র এ ধরনের কর্মকা- চালিয়ে একদিকে অর্থ হাতিয়ে নিচ্ছে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও দায়িত্বশীল সরকারি কর্মকর্তার মর্যাদাহানি করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের যেকোনো আইডিতে কোনো সরকারি কর্মকর্তার ছবি থাকা মানে মোবাইল নম্বরটি ওই ব্যক্তির বলে নিশ্চিত হওয়ার কারণ নেই। প্রতারকদের এ ধরনের মেসেজে (বার্তা) সাড়া না দিতে সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত