চা বাগান থেকে ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৭:৩৪ এএম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী ফুলবাড়ি চা বাগান থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বন্যপ্রাণী রক্ষায় কাজ করা সংস্থা ‘ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স’-এর সংরক্ষণকর্মী চঞ্চল গোয়ালা সাপটি উদ্ধার করেন।

স্থানীয় ও বাগান সূত্রে জানা যায়, দুপুরে ফুলবাড়ি চা বাগানের ১৭ নম্বর সেকশনে কাজ করার সময় চা শ্রমিকরা অজগরটি দেখতে পান। সাপটি দেখতে পেয়ে শ্রমিকদের মধ্যে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বাগান কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি বনবিভাগকে অবহিত করে। বনবিভাগের নির্দেশনা ও সহযোগিতায় বন্যপ্রাণী সংরক্ষণকর্মী চঞ্চল গোয়ালা ঘটনাস্থলে পৌঁছে অত্যন্ত দক্ষতার সঙ্গে সাপটি উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত অজগরটিকে নিরাপদে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, ‘অজগরটি পর্যবেক্ষণ করে সুস্থ থাকলে বনে অবমুক্ত করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত