বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৪:১৬ পিএম

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। মার্কিন ডলারের দুর্বলতার প্রভাবে আজ বুধবার (২৯ জুলাই) স্পট গোল্ডের দাম দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০৪০ দশমিক ৬৩ ডলারে উঠেছে। এ তথ্য জানিয়েছে রয়টার্স।

গ্রিনিচ মান সময় সকাল ৬টা ৫৬ মিনিট পর্যন্ত এ দামে স্পট গোল্ডের লেনদেন হয়েছে। একই সময়ে আগস্টে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার্সের দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ৪,০৩৮ দশমিক ৯০ ডলারে ছিল।

বাজার বিশ্লেষকদের মতে, এখন বিনিয়োগকারীদের নজর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার-সংক্রান্ত সিদ্ধান্তের দিকে। পাশাপাশি মূল্যস্ফীতি ও ভবিষ্যৎ মুদ্রানীতি নিয়ে ফেড চেয়ারম্যানের বক্তব্যও স্বর্ণবাজারে প্রভাব ফেলতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, ডলারের মূল্য দুর্বল থাকলে স্বর্ণের দাম কিছুটা সমর্থন পেতে পারে। তবে আগামী দিনে স্বর্ণের দামের গতিপথ মূলত ফেডের সুদের হার-সংক্রান্ত সিদ্ধান্ত ও ভবিষ্যৎ মুদ্রানীতির ইঙ্গিতের ওপর নির্ভর করবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত