বাংলাদেশ নির্বাচন কমিশনে (ইসি) ২০২৫ সালের বাৎসরিক আয়-ব্যয়ের অডিট রিপোর্ট জমা দিয়েছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে বিএমজেপি দলের সভাপতি সুকৃতি কুমার মণ্ডলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত হয়ে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অডিট রিপোর্ট হস্তান্তর করে।
এ সময় দলের কোষাধ্যক্ষ জগদীশ চন্দ্র বর্মণ, যুগ্ম-মহাসচিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অডিট রিপোর্ট জমা দেওয়ার পর অনুষ্ঠিত বিএমজেপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় নির্বাচন ও সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন দলের সভাপতি সুকৃতি কুমার মণ্ডল, মহাসচিব দিলীপ কুমার দাসসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র নেতৃবৃন্দ।
সভায় আগামী ৬ থেকে ৭ মাসের মধ্যে সম্ভাব্য স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী নির্বাচনী প্রস্তুতি জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। দলের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন মহানগর, সিটি কর্পোরেশন এবং দেশের প্রায় ৩০০ থেকে ৫০০টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে কাজ চলছে।
এ ছাড়া তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে কেন্দ্রীয় নেতাদের বিভিন্ন বিভিন্ন অঞ্চলের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।
লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ