ছায়ানটের সভাপতি সারওয়ার আলী, সম্পাদক লাইসা আহমদ লিসা 

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৭:৪৬ পিএম

দেশজুড়ে বাঙালি সংস্কৃতি চেতনার বিস্তারে কার্যক্রম আরও সম্প্রসারণের অঙ্গীকার নিয়ে ছায়ানটের নতুন কার্যকরী সংসদ গঠিত হয়েছে। এতে সারওয়ার আলী সভাপতি এবং লাইসা আহমদ লিসা সাধারণ সম্পাদক হিসেবে পুননির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) সকালে রাজধানীর ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোটে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫ সদস্যের কার্যকরী সংসদ তিন বছরের জন্য নির্বাচিত হয়। একই মেয়াদের জন্য ছয় সদস্যের উপদেষ্টা পরিষদও নির্বাচিত হয়েছে। 

নবনির্বাচিত কার্যকরী সংসদে সহসভাপতি হয়েছেন খায়রুল আনাম শাকিল ও পার্থ তানভীর নভেদ। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জয়ন্ত রায় ও তানিয়া মান্নান। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসেহুন আমীন।

কার্যকরী সংসদের সদস্যরা হলেন- মফিদুল হক, সাহানা আখতার রহমান পাপড়ি, নাহাস খলিল, জুবায়ের ইউসুফ, জেসমিন বুলি, শশাঙ্ক সাদী, শারমীন সাথী ইসলাম এবং মহুয়া মঞ্জরী সুনন্দা।

উপদেষ্টা পরিষদে নির্বাচিত হয়েছেন সেলিনা মালেক চৌধুরী, ইফফাত আরা দেওয়ান, শাহীন সামাদ, সুলতানা কামাল, রামেন্দু মজুমদার এবং শ্যামলী নাসরিন চৌধুরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত