ঢাকা উত্তর সিটির পরিচ্ছন্নতা যাচাইয়ে সড়কে প্রধানমন্ত্রী

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৮:১০ পিএম

পরিষ্কার-পরিচ্ছন্নতা যাচাইয়ে রাজধানীর উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন সড়ক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৩১ জুলাই) বিকালে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বার বার বলেছেন, তিনি রাজধানী ঢাকাকে ক্লিন সিটি হিসেবে দেখতে চান। সেজন্য সরেজমিনে ঘুরে দেখেছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে গাড়িতে ছিলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম ও সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী।

জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী গাড়ি নিয়ে শ্যামলী, বিজয় সরণি, রোকেয়া সরণি, মিরপুর-১০, কচুক্ষেত, শেওড়াপাড়ার সড়ক প্রদক্ষিণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত