পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়েছিল যেভাবে

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৯:২৯ পিএম

প্রায় ১৬ কোটি বছরের বেশি সময় ধরে ডাইনোসর পৃথিবীর বুকে রাজত্ব করেছিল। বিভিন্ন দুর্যোগ, অগ্ন্যুৎপাত আর জলবায়ু পরিবর্তন জয় করেই দীর্ঘদিন পৃথিবীতে বসবাস করেছিল বিশালাকারের বিভিন্ন প্রজাতির ডাইনোসর। এরপর আনুমানিক ৬ কোটি ৬০ লাখ বছর আগে বিশাল এক গ্রহাণু পৃথিবীতে আঘাত করার পর ডাইনোসর বিলুপ্ত হয়ে যায়। বিশাল সেই গ্রহাণুর আঘাতে বদলে গিয়েছিল পৃথিবীর বায়ুমণ্ডল, জলবায়ু ও পুরো বাস্তুতন্ত্র।

বিজ্ঞানীদের মতে, পৃথিবীতে গ্রহাণুটির আঘাতের ফলে যে বিস্ফোরণ ঘটেছিল, সেই বিস্ফোরণ থেকে নির্গত শক্তির পরিমাণ ছিল প্রায় ১০ কোটি মেগাটন টিএনটি। এই শক্তির পরিমাণ হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমার সম্মিলিত শক্তির চেয়ে ১০০ কোটি গুণের বেশি শক্তিশালী। ফলে গ্রহাণুর প্রলয়ংকরী আঘাতে শিলা মুহূর্তে বাষ্পীভূত হয়ে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছিল আকাশে। এরপর আঘাত হেনেছিল শক্তিশালী ভূমিকম্প।

বায়ুমণ্ডলে ট্রিলিয়ন ট্রিলিয়ন টন ধূলিকণা আর সালফার আটকে থাকায় তখন কয়েক মাস বা বছর সূর্যের আলো পৌঁছাতে পারেনি পৃথিবীতে। ফলে পৃথিবীতে নেমে এসেছিল তীব্র অন্ধকার আর শৈত্যপ্রবাহ। সাগরে জমে থাকা সালফারের কারণে সামুদ্রিক খাদ্যশৃঙ্খল পুরো ভেঙে পড়েছিল। এর ফলে সালোকসংশ্লেষণ বন্ধ হয়ে উদ্ভিদ মারা যাওয়ার পাশাপাশি খাবারের অভাবে প্রথমে তৃণভোজী ডাইনোসর ও পরে মাংসাশী ডাইনোসর বিলুপ্ত হয়ে যায়।

বিলুপ্ত না হলে ডাইনোসর কি এখন পৃথিবীতে থাকত
পৃথিবীতে গ্রহাণুর আঘাতের পরও কিছু প্রাণী চরম বিপর্যয়ের মধ্যে টিকে ছিল। আধুনিক যুগের পাখিরা সেই বেঁচে যাওয়া ডাইনোসরেরই বংশধর। আকারে ছোট হওয়ায় এদের কম খাবারের প্রয়োজন হতো। তবে দৈত্যাকার ডাইনোসরগুলো খাদ্যাভাব ও পরিবেশের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারেনি। ফলে বিশাল সরীসৃপদের বিলুপ্তির মধ্য দিয়ে ক্যাটেসিয়াস যুগের সমাপ্তি ঘটে।

ডাইনোসরের শরীরের রং কী ছিল
ডাইনোসর বিলুপ্ত হওয়ার পর স্তন্যপায়ী প্রাণীরা পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে শুরু করে। এর ফলে বিশাল সেই গুহাণুর আঘাতের পর পৃথিবীতে নতুন এক বিবর্তন ও মানবজাতির বাস উপযোগী পরিবেশ তৈরি হয়েছিল বলে ধারণা করা হয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

×
সর্বশেষ সর্বাধিক পঠিত