যশোরে গোলাম পরওয়ার

সংশোধন নয় সংবিধানের আমূল সংস্কার চাই

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৭:৪২ এএম

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সংবিধানের সাধারণ সংশোধন নয়, বরং আমূল সংস্কার প্রয়োজন। জনগণের মতামতের ভিত্তিতে গণভোটের রায় বাস্তবায়ন করে সংবিধান সংস্কারে উদ্যোগ নিতে হবে। গতকাল শুক্রবার বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে ১১ দলীয় ঐক্য, যশোর জেলা শাখার উদ্যোগে ‘২০২৪-এর গণঅভ্যুত্থান : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, সরকার যদি সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধান সংস্কারের বিষয়টি এড়িয়ে যায়, তাহলে জনগণ তা মেনে নেবে না। সংবিধানের মৌলিক পরিবর্তনের জন্য একটি সর্বদলীয় উদ্যোগ নেওয়া উচিত।

সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।  বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির, সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান, অ্যাডভোকেট গাজী এনামুল হক, মুক্তার আলী ও আতাউর রহমান বাচ্চু। অনুষ্ঠানে ১১ দলীয় ঐক্যের জেলা আহ্বায়ক অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকীর সঞ্চালনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য দেন এবং বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত