সমুদ্রের কোলঘেঁষা রূপায়ণ বিচ ভিউর আবাসন মেলা চলছে

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৮:২১ এএম

একপাশে সমুদ্র আর অন্য পাশে পাহাড়বেষ্টিত কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড নিয়ে এলো আবাসন প্রকল্প ‘রূপায়ণ বিচ ভিউ’। এই উপলক্ষে কক্সবাজার শহরের হোটেল সিলভার সাইনে চলছে তিন দিনের আবাসন মেলা। সবুজ পাহাড় আর নীল সমুদ্রের তীর ঘেঁষে উখিয়ায় ইনানীর সাম্পান বিচ এলাকায় গড়ে ওঠা এই প্রকল্পে রয়েছে আধুনিক নাগরিক জীবনের সব সুযোগ-সুবিধা।

কক্সবাজার শহর থেকে ৩৬ কিলোমিটার দূরে এই প্রকল্পটি তিনটি সুপরিকল্পিত ব্লকে সাজানো হয়েছে। এখানে রয়েছে ৩, ৫, ৬, ১০ এবং ২০ কাঠাসহ বিভিন্ন সাইজের নিষ্কণ্টক ও নির্ভেজাল প্লট। চলাচলের জন্য রয়েছে ৪০ ও ৬০ ফুটের প্রশস্ত রাস্তা এবং প্রতিটি প্লটের সঙ্গে ন্যূনতম ২৫ ফুটের সংযোগ সড়ক। এতে রয়েছে স্কুল, কলেজ, ফায়ার স্টেশন, শপিং সেন্টার এবং সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টের সুব্যবস্থা। এ ছাড়া বিনোদনের জন্য থাকছে মনোরম লেক, শিশুপার্ক ও খেলার মাঠ। এ বিষয়ে রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্টের মার্কেটিং অফিসার মেহেদী হাসান পলাশ বলেন, রূপায়ণ প্রথমবারের মতো কক্সবাজারে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এটি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ থেকে অনুমোদিত। এ ছাড়া আমরা এখানে তিন দিনের মেলা করছি, আগামীকাল শুক্রবার পর্যন্ত মেলা চলবে। মেলা উপলক্ষে এককালীন ক্রয় করলে নিয়মিত মূল্য থেকে প্রায় ৭ লাখ টাকা ছাড় দেওয়া হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত