পাকিস্তানে থানায় বোমা হামলায় নিহত ১৭

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৬:০২ পিএম

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত এলাকার পুলিশ স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় হামলাটি করা হয়। নিরাপত্তা বাহিনীর ধারণা, এটি আত্মঘাতী হামলা। সন্দেহভাজন আত্মঘাতী ছাড়াও কয়েকজন সহায়তাকারী ছিলেন। এ বিষয়ে তল্লাশি-অভিযান ও তদন্ত  চলছে বলে জানা গেছে।

সোয়াতের এক পুলিশ কর্মকর্তা জানান, থানায় প্রবেশের সময় পুলিশ এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করতে গেলে ওই ব্যক্তি শরীরে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

সম্প্রতি সীমান্তবর্তী এলাকাগুলোয় বেড়েছে সন্ত্রাসী তৎপরতা। প্রায়ই সেনাবাহিনী ও পুলিশ পরিণত হচ্ছে টার্গেটে। পরিস্থিতির অবনতির জন্য আফগানিস্তানের তালেবানকে দায়ী করছে পাকিস্তান সরকার। তাদের বিরুদ্ধে জঙ্গি সহায়তার অভিযোগ করেছে ইসলামাবাদ। তবে তা অস্বীকার করেছে তালেবান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত