তেজপাতার গুণে ঝকঝকে রান্নাঘর

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১২:২৭ এএম

খাবারে তেজপাতা ব্যবহার করি সুগন্ধের জন্য। কিন্তু এই পাতা দিয়ে রান্নাঘর পরিষ্কার করতে পারেন। তেজপাতায় এসেনশিয়াল অয়েল থাকে, যা ঘরের দুর্গন্ধ দূর করে। তবে তেজপাতার সঙ্গে মেশাতে হবে ভিনিগার। এতে থাকা অ্যাসিড উপাদান জেদি দাগ-ছোপ অনায়াসে দূর করে দেবে।

 ফ্রিজের ভেতর জমতে থাকে শাকসবজি, কাঁচা মাছ-মাংস, দুগ্ধজাত পণ্য এবং রান্না করা খাবার। এতে ফ্রিজে ব্যাকটেরিয়া জন্মায় এবং দুর্গন্ধ তৈরি করে। এই সমস্যা দূর করতে বাটিতে ভিনিগার নিন। তার মধ্যে তেজপাতা ভিজিয়ে ফ্রিজে রেখে দিন। মিশ্রণ দুর্গন্ধ দূর করে সুগন্ধ ছড়ায়। 

 বর্ষাকালে ঘর ভ্যাপসা গন্ধে ভরে যায়। আবার অনেক সময়ে রসুন-মাছ বা ভাজাপোড়ার গন্ধে ভরে থাকে রান্নাঘর। এ ক্ষেত্রে তেজপাতা ও ভিনিগারের তৈরি রুম ফ্রেশনার ব্যবহার করতে পারেন। রান্নাঘরে একটি পাত্রে ভিনিগার নিন। তেজপাতা মিশিয়ে হালকা গরম করুন। মিশ্রণটি যে বাষ্প বেরোবে তাতে ভ্যাপসা গন্ধ কেটে যাবে। ভিনিগারের গন্ধের তীব্রতা কমলেই তেজপাতার সুগন্ধ পাবেন।

 রান্নাঘরের কাউন্টারটপ বা সø্যাবের চিটচিটে ভাব দূর করতে মিশ্রণ ব্যবহার করা যায়। তেজপাতা ভেজানো ভিনিগার সলিউশন দিয়ে রান্নাঘরের একাধিক জায়গা পরিষ্কার করতে পারেন। সিঙ্ক, স্টিল, কিচেন টাইলস, কাচ এবং ক্যাবিনেটের হ্যান্ডেলের মতো জায়গা পরিষ্কার করা যায়।

একটি কাচের জার ৬টি তেজপাতা নিয়ে পুরোপুরি ডুবে না যাওয়া পর্যন্ত ভিনিগার ঢালুন। মিশ্রণটি ২৪ ঘণ্টার জন্য রেখে দিন। ছেঁকে স্প্রে বোতলে ভরে রুম ফ্রেশনার ও তেলচিটে ভাব দূর করতে ব্যবহার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত