অবসরের পর কি করবেন মেসি, জানালো ইন্টার মায়ামি

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৪:২০ পিএম
ফুটবল থেকে অবসর নেয়ার পর লিওনেল মেসির পরবর্তী গন্তব্য কোথায়? বহুদিনের গুঞ্জন—হয়তো শৈশবের ক্লাব বার্সেলোনায় ফিরবেন, নয়তো ভালোবাসার ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজে খেলে ক্যারিয়ার শেষ করবেন। তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে ইন্টার মায়ামির প্রেসিডেন্ট অব বিজনেস অপারেশনস খেভিয়ার আসেন্সি জানিয়েছেন এক চাঞ্চল্যকর তথ্য। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা-কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পেশাদার ফুটবলকে বিদায় জানানোর পর বার্সেলোনা বা নিউয়েলস নয়, ইন্টার মায়ামিতেই নতুন ভূমিকায় দেখা যাবে আর্জেন্টাইন মহাতারকাকে।
 
এমএলএস (মেজর লিগ সকার)-এর বর্তমান নিয়ম অনুযায়ী কোনো সক্রিয় খেলোয়াড় ক্লাবের শেয়ার বা মালিকানা কিনতে পারেন না। তবে আসেন্সি স্পষ্ট করেছেন যে, বুট জোড়া খুলে রাখার পর মেসিকে ক্লাবের শেয়ারহোল্ডার বা অংশীদার করার পরিকল্পনা আগেই করে রেখেছে ডেনিয়েল ও ডেভিড বেকহামদের ইন্টার মায়ামি।

'পরিকল্পনা হলো, খেলা ছাড়ার পর ইন্টার মায়ামিতে নিজের সময় বিনিয়োগের সুযোগ পাবেন মেসি। আইনি কারণে এখন তিনি শেয়ার কিনতে পারছেন না, তবে খেলা থেকে অবসর নিলেই তিনি ক্লাবের মালিকানার অংশ হবেন', বলেছেন ইন্টার মায়ামির প্রেসিডেন্ট অব বিজনেস অপারেশনস জেভিয়ার আসেন্সি। 
আসেন্সি আরও যোগ করেন, "একদিন না একদিন মেসির খেলা থামবে। এটা মেনে নেয়া কঠিন হলেও বাস্তব। ক্লাবকে 'পোস্ট-লিও' (মেসি-পরবর্তী) যুগের কথা ভাবতেই হবে। তবে যতদিন তিনি খেলতে চান, খেলে যাবেন। যখন খুশি অবসর নেয়ার অধিকার তিনি অর্জন করেছেন।"

যুক্তরাষ্ট্রের ক্লাবের সাথে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে মেসির। ইতোমধ্যে মাঠের বাইরে নানা ক্রীড়া প্রকল্পে যুক্ত হতে শুরু করেছেন তিনি:
  • ডেপোর্তিভো এলএসএম (উরুগুয়ে): বন্ধু ও সতীর্থ লুইস সুয়ারেজের সাথে উরুগুয়েতে একটি ক্লাবের উদ্যোগ।
  • লেয়োনেস এফসি (রোসারিও): নিজ শহর রোসারিওয়ে পরিবারের সদস্যদের সাথে স্পোর্টিং প্রজেক্ট।
মেসি এর আগে কখনো কোচ হওয়ার আগ্রহ দেখাননি। তবে স্পোর্টিং ডিরেক্টর কিংবা বোর্ডের প্রশাসনিক পদে দায়িত্ব পালনের প্রতি তাঁর আগ্রহের কথা বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত