লন্ডনে চিকিৎসা চলাকালীন সময়েই কয়েকদিনের জন্য দেশে এসেছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আগামী ১২ আগস্ট অবার যুক্তরাজ্যে যাচ্ছেন এই তারকা। এই ফাঁকে সহকর্মীরা এক এক করে দেখা করতে যাচ্ছেন কাঞ্চনের গুলশানের বাড়িতে। এবার বাসায় গিয়ে প্রায় দুই ঘণ্টা কথা বলেছেন বর্ষীয়ান চলচ্চিত্র ব্যক্তিত্ব আলমগীর।
বিষয়টি জানিয়েছেন ইলিয়াস কাঞ্চনের ঘনিষ্ঠজন সিনিয়র সাংবাদিক লিটন এরশাদ। তিনি জানান, চলচ্চিত্রের বাইরেও আলমগীর ও ইলিয়াস কাঞ্চনের মধ্যে দীর্ঘদিন ধরে সুসম্পর্ক রয়েছে। আড্ডায় তারা পরষ্পরের স্বাস্থ্যগত বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। একজন আরেকজনের খোঁজ নিয়েছেন।
তবে অসুস্থতার কারণে অতীতের অনেক কিছুই ভুলে গেছেন ইলিয়াস কাঞ্চন। তাকে কিছু স্মৃতি মনে করানোর চেষ্টা করেছেন আলমগীর। দুই কিংবদন্তির উপস্থিত অন্যরাও মুগ্ধ হয়ে দেখেছেন।
ভারতের সবচেয়ে দামি অভিনেত্রী এখন আলিয়া!
পাবজি খেলার বিরোধে আবির হত্যা; দুই শিশুর সর্বোচ্চ সাজা