সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৭ জনের মৃত্যু, ৭ জনই নওগাঁর

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১১:৪০ পিএম

সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাংলাদেশের নওগাঁর আত্রাইয়ের ৭ যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রবিবার (৯ আগস্ট) রাতে এ তথ্য জানিয়েছেন নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলার সাতজনের মৃত্যু হয়েছে।

উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে গিয়ে ওই সোফা তৈরির কারখানায় কাজ করছিলেন তারা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, ওই ঘটনায় উপজেলার গন্ডগোহালী গ্রামের ৪ জন, বিষা গ্রামের ২ জন এবং পারকাসুন্দা গ্রামের ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত