এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ৯ সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ফলাফল প্রকাশ করেন। এসএসসিতে পাসের হার কমেছে ৬.২ শতাংশ, জিপিএ কমেছে ২২ হাজার ৩৬৫।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় গত বছরের অর্থাৎ ২০২৫ সালের তুলনায় পাসের হার কমেছে ৬.২ শতাংশ। এছাড়াও জিপিএ-৫ কমেছে ২২ হাজার ৩৬৫টি।
শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে ফল প্রকাশের উদ্বোধন অনুষ্ঠানে এসব চিত্র তুলে ধরেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ৬২.২৫ শতাংশ। যা গত বছর ছিল ৬৮.৪৫ শতাংশ। এবছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। যা গত বছর ছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।
তিনি আরও বলেন, চলতি বছর ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে ১৮ হাজার ৪২২ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৮ লাখ ৯৯ হাজার ৬১০ জন। পাসের হার ৬৪.০৫ শাতংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৯জন শিক্ষার্থী।
মাদ্রাসা বোর্ডে ৯ হাজার ১৪১ প্রতিষ্ঠানের ২লাখ ৯৬ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন। পাসের হার ৫৫.৪৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন।
কারিগরি বোর্ডের এইচএসসি ও দাখিল ভোকেশনালে ২ হাজার ৮৩৯ প্রতিষ্ঠানের ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২৭ হাজার ৯৬৪ জন। পাসের হার ৫৮.২০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন।
মন্ত্রী বলেন, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন।
একজন শিক্ষার্থীও পাস করেনি ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে
পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড, পিছিয়ে ময়মনসিংহ