এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হয়েছে। এ বছর গড় পাসের হার ৬২.২৫ শতাংশ। এতে দেশের ৬৬৯ শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে।
অন্যদিকে দেশের ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাশ করেনি।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৩০ হাজার ৪০২ শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেন। তাদের মধ্যে শতভাগ পাশ প্রতিষ্ঠান ৬৬৯টি এবং শতভাগ ফেল করেছে এমন প্রতিষ্ঠান ৩১২টি।
২০২৫ সালে শতভাগ পাশের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯৮৪টি এবং শতভাগ ফেলের প্রতিষ্ঠান ছিল ১৩৪টি। সেই হিসাবে এবার শতভাগ পাশ করা প্রতিষ্ঠান কমেছে এবং শতভাগ ফেল প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।
এ বছর দেশের ১১ শিক্ষাবোর্ডে গড় পাশের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। ২০২৫ সালের চেয়ে এবার পাশের হার কমেছে। গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১১ বোর্ডে গড় পাশের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ।
চলতি বছর পরীক্ষায় ১১ শিক্ষাবোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। ২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৩৯ হাজার ৩২ জন। সেই হিসাবে এবার জিপিএ-৫ কমেছে।
গত বছরের চেয়ে পাসের হার কমেছে ৭.৪২ শতাংশ