রাত পোহালেই চিকিৎসার জন্য ফের লন্ডনে উড়াল দেবেন এক সময়ের ঢালিউড সুপারস্টার ইলিয়াস কাঞ্চন। তার আগে আজ মঙ্গলবার (১১ আগস্ট) তিনি নিজ জন্মভিটা কিশোরগঞ্জের করিমগঞ্জ গেছেন। সেখানে পরিবারের সদস্য ও আত্মীয়দের সঙ্গে দেখা করবেন। বাড়ি যাওয়ার পথে তিনি ঐতিহাসিক পাগলা মসজিদে যান। সেখানে নামাজ পড়েন। নামাজ শেষে তিনি সেখানে দান করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে মিরাজুল মইন জয়।
ইলিয়াস কাঞ্চন পাগলা মসজিদে গেছেন সেই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ছেলেকে সঙ্গে নিয়ে মসজিদে প্রবেশ করছেন এই অভিনেতা। পরে সেখানে দান করেন তিনি।
ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে চলতি মাসের ৩ আগস্ট দেশে ফিরেছিলেন ইলিয়াস কাঞ্চন। দেশে ফেরার পর কয়েকটি দিন আপনজনদের সঙ্গে কাটানোর পাশাপাশি দেখা করেছেন দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে।
ইলিয়াস কাঞ্চনের পরবর্তী চিকিৎসা নিয়ে বিস্তারিত জানিয়েছেন তার ছেলে জয়। তিনি বলেন, লন্ডনে পৌঁছানোর পর আগামী ১৯ আগস্ট তার বাবার মস্তিষ্কের পুনরায় স্ক্যান করা হবে। তিনি বলেন, ‘লন্ডনে পৌঁছানোর পর ১৯ আগস্ট মস্তিষ্কের পুনরায় স্ক্যান করা হবে। বিমান ভ্রমণের ধকল ও প্লেনের এয়ার প্রেসারের কারণে মস্তিষ্কে যে চাপ তৈরি হয়, তা কাটিয়ে উঠতে চিকিৎসকরা স্ক্যানের আগে অন্তত এক সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
ববিকে কেন রাত বিরেতে ফোন করেন প্রীতি?
৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ির গেটে গুলি
প্যান্ডামার্টে নেসক্যাফে অর্ডার করে ২০ হাজার টাকার গ্যাজেট অ্যান্ড গিয়ার ভাউচার জেতার সুযোগ