অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানেয়ছে ইসলামী ছাত্রশিবির। আজ বুধবার (১২ আগস্ট) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাতে দেওয়া এক স্মারকলিপিতে এই দাবি জানিয়েছে সংগঠনটি।
ছাত্রশিবির সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টায় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও ডাকসুর বর্তমান এজিএস মহিউদ্দিন খানের নেতৃত্বে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও ডাকসুর ধারাবাহিকতা নিশ্চিত করতে দ্রুত নির্বাচন আয়োজনের দাবিতে এ স্মারকলিপি দেওয়া হয়।
এ সময় শাখার সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।