নীলফামারীতে ডেঙ্গু সচেতনতায় বিএনসিসির শোভাযাত্রা

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৭:৩৯ পিএম

নীলফামারী সরকারি কলেজ বিএনসিসির উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে কলেজ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন অধ্যক্ষ একেএম সিদ্দিকুর রহমান।

পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ চত্বরে ফিরে পরিচ্ছন্নাতা কর্মসূচিতে অংশ নেয় বিএনসিসির সদস্যরা। সবশেষে কলেজের একাডেমিক ভবনের সামনে ১০টি ঔষধী গাছের চারা রোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মো. গোলাম মোস্তফা চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক মনিরা জেসমিন, বিএনসিসি কলেজ প্লাটুনের প্লাটুন কমান্ডার মো. ওমর ফারুক, সামরিক স্টাফ কর্পোরাল মোহাম্মদ মাজেদুল ইসলাম ও কর্পোরাল মো. মেহেদী হাসান।

বিএনসিসি কলেজ প্লাটুনের প্লাটুন কমান্ডার মো. ওমর ফারুক জানান, ডেঙ্গু সচেতনতায় শোভাযাত্রা শেষে কলেজ চত্বর ও আশপাশের এলাকায় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে জমে থাকা পানি অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। কলেজ বিএনসিসি প্লাটুনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত