মনিরামপুর পৌর শহরে ইউপি সদস্য ট্রাকের চাপায় নিহত

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৪:৫৫ পিএম

ইউনুস আলী (৪৫) নামে এক সাবেক ইউপি সদস্যের ট্রাকের চাপায় মৃত্যু ঘটেছে।  সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত ৯টার দিকে মনিরামপুর পৌর শহরের গরুহাটা মোড়ে এ ট্রাক দুর্ঘটনাটি ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইউনুস আলী উপজেলার ঘুঘুরাইল এলাকার আব্দুল খালেক দফাদারের ছেলে। পৌর শহর মনিরামপুর বাজারে তার কোমল পানীয়র  বিক্রয় প্রতিষ্ঠান রয়েছে। সোমবার রাতে দোকান বন্ধ করার পর তিনি ঔষধ কিনে তার পালাসর মোটরসাইকেল চালিয়ে বাড়ির পথ ধরেন। বাজারের গরুহাটা মোড়ে পৌঁছালে যশোরগামী দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা তাকে 
উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।  চিকিৎসার জন্য ঢাকায় নেবার পথে রাত ২টার পর  তার মৃত্যু ঘটে।  

তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শ্যামকুড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।

মনিরামপুর থানার অফিসার ইন চার্জ আবু সাঈদ বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে গেছেন। ইউনুসের মোটরসাইকেল ও ট্রাকটি থানা হেফাজতে রেখেছি। এ বিষয়ে কোন মামলা হয়নি। মরদেহ পরিবারের কাছে দেয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত