গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩

১৮ আগস্ট দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৪:৪৭ পিএম

গোপালগঞ্জ সদরের বৌলতলী এলাকায় ট্রাকের সাথে লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নারীসহ ৩ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে বাসটির চালক মো. নাদিম শেখ (২৮), যাত্রী আবু হাসিব মোছাল্লির (১৯) পরিচয় জানা গেছে।   আরেকজনের  নাম এখনো জানা যায়নি।  

মো. নাদিম শেখ (২৮) ফরিদপুরের সালথা উপজেলার উত্তর চন্ডিবাড়ি গ্রামের মো. সিপন শেখের ছেলে এবং আবু হাসিব মোছাল্লি (১৯) বাগেরহাটের রামপাল উপজেলার বড় কাটলী গ্রামের মো. আ. কাদের মোসাল্লীর ছেলে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা বলেন, টেকেরহাট থেকে গোপালগঞ্জগামী একটি লোকাল বাস ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।এতে বাসটি রাস্তার পাশে খাঁদে পড়ে যায় এবং ট্রাকটি রাস্তার উপর উল্টে পড়ে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় নিহত ও আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।  এই দুর্টনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত