বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৯:২৮ পিএম

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন। বুধবার বিকেল সাড়ে ৫টায় বগুড়া মহানগরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা হেলালুজ্জামান তালুকদার লালু। 

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ’র পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সহ সভাপতি ও সিটি কর্পোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, সাবেক সাধারণ সম্পাদক নিহার সুলতানা তিথি, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দলের জন্য সর্বদা নিবেদিত প্রাণ। তারা সকল লড়াই সংগ্রামে অগ্রনী ভুমিকা পালন করেছে। আগামীতেও দলের জন্য কাজ করে যাবে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার ভ্যানগার্ড হিসেবে রাজপথে কাজ করে গেছেন। বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সকল নির্দেশনা পালন করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে স্বেচ্ছাসেবক দল।

আলোচনা সভা শেষে সন্ধ্যায় ৬টায় ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি বগুড়া মহানগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় হয়ে নবাববাড়ী সড়কের পুলিশ প্লাজার সামনে এসে শেষ হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সকল ইউনিটের নেতাকর্মীরা অংশ নেয়। এসময় নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার ইতিহাস, দলের আদর্শ এবং গণতান্ত্রিক আন্দোলনে সংগঠনটির ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত