প্রিপারেটরি বিতর্ক ক্লাবের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১০:০৩ পিএম

শিক্ষার্থীদের যুক্তিবোধ, উপস্থাপন দক্ষতা ও সমসাময়িক বিষয়ে মতামত প্রকাশের সক্ষমতা বিকাশের লক্ষ্যে প্রিপারেটরি বিতর্ক ক্লাবের আয়োজনে আজ বুধবার (১৯ আগস্ট) বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিপারেটরি স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল (বালক শাখা) দীনেশ চন্দ্র সাহা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিপারেটরি স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল (বালিকা শাখা) খালেদ মোশাররফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিপারেটরি বিতর্ক ক্লাবের সভাপতি মাদল দেব।

বিতর্কের বিষয়বস্তু ছিলো, "এই সংসদ বিশ্বাস করে, সাংস্কৃতিক বা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত শিল্পকর্মের ব্যক্তিগত মালিকানা নিষিদ্ধ করা হবে।"

প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও যুক্তিনির্ভর বক্তব্য পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। বিতর্কে বিজয়ী হয় দ্য রেবেল ক্রোস এবং রানার্স আপ হয় হারভেস্ট। 

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিতর্কচর্চা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত