ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক ও পথচারী নিহত ‎ ‎

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১০:৩৭ পিএম

‎ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা গোলচত্বর এলাকার রেলস্টেশন সড়কে বেপরোয়া গতীতে চলা এক মোটরসাইকেল চালক ও পথচারী নিহত হয়েছেন। পথচারী ঘটনাস্থলে ও মোটরসাইকেল চালক হাসপাতালে নেওয়ার পর মারা হন। 

‎বুধবার(১৯ আগস্ট) রাত আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা গোলচত্বর এলাকার রেল স্টেশন সড়কে হাসানের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলা সদরের এনায়েত শেখের ছেলে ও মোটরসাইকেল চালক শাকিব শেখ (২২) ও ভাঙ্গা ছেলাধরচর সদরদী গ্রামের ইলিয়াস শেখের ছেলে ও পথচারী হৃদয় শেখ(২৩)।

‎হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, মোটরসাইকেল চালক সাকিব ভাঙ্গা গোলচত্তর থেকে বেপরোয়া গতীতে রেল স্টেশন সড়কে যাওয়া পথে হাসানের চায়ের দোকানের সামনে পৌঁছালে পথচারী হৃদয় মুন্সি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুইজনেই সড়কের ওপর ছিটকে পড়ে। এতে  ঘটনাস্থলে পথচারী হৃদয় শেখ নিহত হন। এ দুর্ঘটনায় মটর সাইকেল চালক শাকিব মারাত্মক ভাবে আহত হয় । পরে স্থানীয়রা দ্রুত তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সার্জেন্ট আজাদুর রহমান আজাদ বলেন, ভাঙ্গা গোল চত্বর থেকে রেলস্টেশন সড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। মহা সড়কে যানচলাচল পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত