বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে ঝালকাঠিতে আটক ২ নারী

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৯:৪৭ পিএম
ঝালকাঠিতে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে বিদেশী নাগরিক সন্দেহে একজন ও তার সহযোগীসহ দুই নারীকে আটক করা হয়েছে। 
 
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে আবেদন করতে গেলে তাদের পরিচয় ও দাখিল করা কাগজপত্রে অসঙ্গতি পাওয়ায় তাদের আটক করা হয়।
 
আটকৃতরা হলেন—রুমি আক্তার (২১) ও তার সহযোগী জাফরিন আক্তার একা (২৪)। রুমী নিজেকে চট্টগ্রামের চান্দগাঁও নতুন ব্রিজ এলাকার বাসিন্দা হিসেবে পরিচয় দেন। তার বাবার নাম হোসেন।
 
রুমির সহযোগী জাফরিন আক্তার নিজেকে বরিশালের ভাটিখানা এলাকার বাসিন্দা হিসেবে পরিচয় দেন। তার বাবার নাম মো. শহীদ।
 
ঝালকাঠি সদর থানার এসআই মিলন জানান, পাসপোর্ট কার্যালয়ের কর্মকর্তাদের ফোন পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়। প্রাথমিকভাবে তাদের পরিচয় ও দাখিল করা কাগজপত্রে গরমিল পাওয়া গেছে। অধিকতর জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাইয়ের জন্য তাদের থানায় আনা হয়েছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
 
ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক শফিউল্লাহ বলেন, রুমি আক্তার পাসপোর্টের জন্য আবেদন করতে কার্যালয়ে এলে তার পরিচয় ও কাগজপত্র নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। যাচাই-বাছাইয়ের একপর্যায়ে তিনি বিদেশি নাগরিক হতে পারেন বলে সন্দেহ করা হয়। এছাড়া রুমীকে পাসপোর্ট তৈরিতে সহযোগিতার অভিযোগে জাফরিন আক্তার নামে অপর এক নারীকে আটক করা হয়। পরে তাদের পরিচয় ও দাখিল করা কাগজপত্র আরও যাচাইয়ের জন্য পুলিশের কাছে পাঠানো হয়।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত