অভিনয়ে ফিরছেন হেমা মালিনী!

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১২:১৯ এএম

বলিউডের ‘ড্রিম গার্ল’ বলে খ্যাতি পাওয়া হেমা মালিনীকে বড় পর্দায় দেখার অপেক্ষায় বহু অনুরাগী। দীর্ঘ কয়েক দশকের অভিনয় জীবনে একের পর এক জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তবে গত কয়েক বছর ধরে সিনেমা থেকে অনেকটাই দূরে রয়েছেন অভিনেত্রী। ২০২০ সালে ‘শিমলা মির্চি’ ছবিতে শেষবার দেখা গিয়েছিল তাকে। এরপর রাজনীতি, নাচ এবং পরিবার নিয়েই ব্যস্ত থেকেছেন হেমা মালিনী। তবে ভক্তদের অনুরোধে অভিনয়ে ফেরার আভাস দিলেও নিয়মিত অভিনয় কখনোই করা হবে না বলে সাফ জানিয়ে দিলেন এই বর্ষীয়ান অভিনেত্রী। হেমা মালিনী বলেন, সত্যি কথা বলতে, এখন আর অভিনয়ে ফেরার বিষয়টি নিয়ে তিনি ভাবেন না। বর্তমানে যে জীবন কাটাচ্ছেন, তাতেই তিনি খুশি। নিজের নির্বাচনী এলাকার মানুষের জন্য কাজ করার পাশাপাশি সন্তান এবং নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটান। তার কথায়, পরিবারে এখনো তাদের তাকে প্রয়োজন।

অভিনয় থেকে দূরে থাকলেও শিল্পচর্চা থেকে নিজেকে সরিয়ে নেননি হেমা। তিনি দীর্ঘদিন ধরে শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত। ‘দুর্গা’, ‘মহালক্ষ্মী’, ‘রাধা-কৃষ্ণ’ এবং ‘দ্রৌপদী’-র মতো ব্যালে ও নৃত্যনাট্য মঞ্চস্থ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত