পার্টনারদের নিয়ে ভবিষ্যতের পথচলার বার্তা আর আর ইম্পেরিয়ালের

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৯:৫৫ এএম

সুপরিচিত আর আর ক্যাবল ও আর আর শ্রমিক ব্র্যান্ডের মূল প্রতিষ্ঠান আর আর ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস লিমিটেড জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘ন্যাশনাল পার্টনারস মিট ২০২৬’ সম্পন্ন করেছে। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘আগামীকে গড়ি একসাথে’।

দেশের বিভিন্ন প্রান্তে থাকা প্রতিষ্ঠানের ব্যবসায়িক অংশীদার ও আর আর ইম্পেরিয়াল পরিবারের সদস্যদের একত্রিত করে পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনা ও অগ্রযাত্রার দিকনির্দেশনা তুলে ধরাই ছিল আয়োজনটির মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কোম্পানির ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশজুড়ে নির্বাচিত সেরা জোনাল ও ন্যাশনাল পার্টনারদের সম্মাননা ও পুরস্কার প্রদান। কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখায় তাঁদের এ স্বীকৃতি দেওয়া হয়।

পুরস্কার বিতরণী পর্বে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে কোম্পানির পরিচালক ও সিইও মাহবুব হোসেন মিরদাহ্ বলেন, “সফলতা কখনো একা অর্জিত হয় না; একসাথে বড় কোনো স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার নামই প্রকৃত সফলতা। আমাদের পার্টনাররাই কোম্পানির মূল চালিকাশক্তি। ‘আগামীকে গড়ি একসাথে’—এই মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছি।”

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা, পণ্য উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক এম. হারেস আহমেদ। তিনি বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে গ্রাহকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আধুনিক প্রযুক্তির সম্পূর্ণ নতুন পাওয়ার ক্যাবল এবং আরও বৈচিত্র্যময় ইলেকট্রিক্যাল পণ্য বাজারে নিয়ে আসছি। এই আপগ্রেডেড ক্যাবলগুলো সাধারণ আবাসিক ভবন থেকে শুরু করে বড় শিল্পকারখানার জন্য আরও বেশি নিরাপদ ও দীর্ঘস্থায়ী হবে।”

তিনি আরও বলেন, বাজারে নকল ক্যাবলের দৌরাত্ম্য প্রতিরোধ এবং গ্রাহকের নিরাপত্তা নিশ্চিত করতে পার্টনারদের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম. হারেস আহমেদ, পরিচালক ও সিইও মাহবুব হোসেন মিরদাহ্, পরিচালক এ. এন. এম. মনজুর মুরশেদ, পরিচালক আহমেদ আশফাকুর রহমান, পরিচালক এ. এম. এহসানুল বারী, পরিচালক রাগিব হাসান এবং পরিচালক আহমেদ তাহমিদুর রহমান।

‘ন্যাশনাল পার্টনারস মিট ২০২৬’-এর মাধ্যমে আর আর ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস লিমিটেড উদ্ভাবন, সর্বোচ্চ নিরাপত্তা এবং ব্যবসায়িক অংশীদারত্বের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। পার্টনারদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে উন্নত, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

আর আর ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস লিমিটেড একটি স্বনামধন্য বাংলাদেশি প্রতিষ্ঠান। আর আর ক্যাবল ও আর আর শ্রমিক ব্র্যান্ডের অধীনে প্রতিষ্ঠানটি বিশ্বমানের তার, ক্যাবল ও এনামেল পণ্য উৎপাদন করে। সর্বোচ্চ নিরাপত্তা, আধুনিক উদ্ভাবন ও উৎকর্ষতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠানটি দেশের বৈদ্যুতিক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত