হায়দারাবাদের স্টার হাসপাতাল

বাংলাদেশি ক্যানসার রোগীদের জন্য বিনামূল্যে ‘সেকেন্ড ওপিনিয়ন’ সেবা

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৭:৩৭ পিএম

বাংলাদেশি ক্যানসার রোগী ও তাদের পরিবারের জন্য বিনামূলো ‘সেকেন্ড ওপিনিয়ন বা দ্বিতীয় চিকিৎসা-পরামর্শ এবং চিকিৎসা-নির্দেশনা সেরা চালু করেছে ভারতের হায়দরাবাদের স্টার হাসপাতাল। এই হাসপাতালের বিশেষায়িত ক্যানসার চিকিৎসা ইউনিট স্টার ক্যানসার সেন্টারের উদ্যোগে এই সেবা চালু করা হয়। এতে রোগীরা ভারতে যাওয়ার আগে তাদের রোগ নির্ণয়, বর্তমান চিকিৎসা পরিকল্পনা এবং পরবর্তী চিকিৎসা পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞ ক্যানসার বিশেষজ্ঞদের কাছ থেকে বিনামূল্যে বিশেষজ্ঞ মতামত ও প্রয়োজনীয় চিকিৎসা-নির্দেশনা পাওয়ার সুযোগ পাবেন। 

রবিবার (২৩ আগস্ট) ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রয়োজন অনুযায়ী চিকিৎসার জন্য বিদেশ ভ্রমণ পরিকল্পনা, সম্ভাব্য চিকিৎসা বায়, হাসপাতালে থাকার সময়কাল এবং ভিসা-সংক্রান্ত সহায়তাও দেওয়া হবে।

স্টার হাসপাতালের জ্যেষ্ঠ পরামর্শক ও সাজিক্যাল অনকোলজি বিভাগের প্রধান, ল্যাপারোস্কোপিক ও রোবোটিক সার্জন ডা. বিপিন গোয়েল বলেন, ক্যানসার শনাক্ত হওয়ার পর রোগী ও তাদের পরিবার অনেক সময় প্রচণ্ড মানসিক চাপের মধ্যে গুরুত্বপূর্ণ চিকিৎসা সিদ্ধান্ত নিতে বাধ্য হন। 

বাংলাদেশের নাগরিকদের এই বিনামূলোর দ্বিতীয় চিকিৎসা-পরামর্শ সেরার সর্বোচ্চ সুবিধা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, চিকিৎসা শুরু করার আগে রোগীদের সঠিক ও যাচাইকৃত বিশেষজ্ঞ মতামত দেওয়ার মাধ্যমে প্রয়োজনীয় স্বচ্ছতা, আত্মবিশ্বাস এবং চিকিৎসা-পরিকল্পনার স্পষ্টতা তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, ভারতের হায়দরাবাদের বানজারা হিলস ও নানাকরামগুড়া এলাকায় অবস্থিত এই হাসপাতালে স্তন ও নারীদের ক্যানসার, ফুসফুস ও মাথা-গলার ক্যানসার, পরিপাকতন্ত্র ও লিভারের ক্যানসার, মস্তিষ্ক, মেরুদণ্ড ও মূত্রনালির ক্যানসার, হাড়, নরম টিস্যু ও রক্তের ক্যানসারের জন্য অঙ্গভিত্তিক বিশেষায়িত চিকিৎসা সুবিধা রয়েছে। আধুনিক চিকিৎসা প্রযুক্তির মধ্যে রয়েছে ট্রুবিম লিনিয়ার অ্যাক্সিলারেটর, ডিজিটাল পিইটি-সিটি, ১২৮-স্লাইস সিটি স্ক্যান, ৩ টেসলা উন্নত এমআরআই, বোবোটিক ক্যানসার সার্জারি, বোন ম্যারো/ষ্টেম সেল প্রতিস্থাপন, সিওআর টি-সেল থেরাণি এবং জেনেটিক ক্যানসার ক্লিনিক। আফ্রিকা, মধ্যপ্রাচ্য, সার্কভুক্ত দেশ ও মধ্য এশিয়াসহ বিশ্বের ৩০টিরও বেশি দেশের রোগীরা এই হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিনামূল্যে অ্যাপয়েন্টমেন্ট ও চিকিৎসা-পরামর্শের জন্য টোল-ফ্রি নম্বর ১৮০০ ১০২ ৭৮২৭ অথবা +৯১ ০৭৯৬৯ ২৫০ ১৯১-এ যোগাযোগ করা যাবে।

এছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে ২৪ ঘণ্টা, সপ্তারে ৭ দিন জরুরি সহায়তার জন্য +৯১ ৯০৭১ ১০৪ ১০৮ নম্বরে যোগাযোগ করা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত