ঢাকার মেরুল বাড্ডায় Ai-CHA-এর দ্বিতীয় আউটলেট উদ্বোধন

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১০:০৩ পিএম

ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডসহ এশিয়ার বিভিন্ন দেশে সব বয়সী মানুষের মধ্যে জনপ্রিয় Ai-CHA Ice Cream & Tea বাংলাদেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের ধারাবাহিকতায় রাজধানীর মেরুল বাড্ডায় দ্বিতীয় আউটলেটের গ্র্যান্ড ওপেনিং সম্পন্ন করেছে।

গত ২৩ থেকে ২৫ আগস্ট ২০২৬ পর্যন্ত নতুন এই আউটলেটের আনুষ্ঠানিক গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়। মেরুল বাড্ডায় অবস্থিত ব্র্যাক ইউনিভার্সিটির পাশে দালান বাড়ি, ১ম তলা, এফ-১২/৫, মেরুল বাড্ডা, ঢাকা-১২১২ ঠিকানায় অবস্থিত নতুন আউটলেটটি স্থানীয় ও আশপাশের এলাকার গ্রাহকদের জন্য Ai-CHA-এর জনপ্রিয় আইসক্রিম, বাবল টি, বিভিন্ন ধরনের পানীয় ও ডেজার্ট উপভোগের সুযোগ তৈরি করেছে।

আন্তর্জাতিক পর্যায়ে দ্রুত সম্প্রসারিত হওয়া Ai-CHA Ice Cream & Tea বিশেষ করে এর বৈচিত্র্যময় স্বাদ, আকর্ষণীয় পরিবেশন এবং আধুনিক ব্র্যান্ডিংয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশেও গ্রাহকদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক মানের পণ্য ও সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে ব্র্যান্ডটি তাদের কার্যক্রম পরিচালনা করছে।

রাজধানীর মেরুল বাড্ডায় Ai-CHA-এর এই সম্প্রসারণের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান আইসক্রিম, বাবল টি ও ডেজার্ট সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করার পাশাপাশি তরুণ প্রজন্ম ও পরিবারগুলোর জন্য একটি আধুনিক ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে মানসম্মত পণ্য আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেও কাজ করছে প্রতিষ্ঠানটি।

মেরুল বাড্ডা আউটলেটের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে বিশেষ আয়োজনের পাশাপাশি Ai-CHA-এর বিভিন্ন জনপ্রিয় পণ্য ও স্বাদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ ছিল। নতুন এই আউটলেটটি মেরুল বাড্ডা, বাড্ডা, রামপুরা, আফতাবনগর ও আশপাশের এলাকার গ্রাহকদের জন্য একটি নতুন বিনোদন ও ফুড এক্সপেরিয়েন্স স্পট হিসেবে গড়ে উঠবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Ai-CHA-এর মার্কেটিং ম্যানেজার কাজী মুজাহিদুর ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মাহদি ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও শুভানুধ্যায়ীরা।

গ্র্যান্ড ওপেনিংয়ের তথ্য:

ব্র্যান্ড: Ai-CHA Ice Cream & Tea

ইভেন্ট: Grand Opening

তারিখ: ২৩–২৫ আগস্ট ২০২৬

স্থান: Near BRAC University, Dalan Bari, 1st Floor, F-12/5, Merul Badda, Dhaka-1212
ল্যান্ডমার্ক: BRAC University-এর পাশে

যোগাযোগ: 01346-143023

ই-মেইল: [email protected]

Ai-CHA Ice Cream & Tea

“A New Taste Is Coming. Love Life, Drink Ai-CHA.”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত