টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ১

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০১:২১ পিএম

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। 

রবিবার (২৩ আগস্ট) রাত ৩টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরী কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড সূত্রে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার হতে ক্রিস্টাল মেথ (আইস) এর একটি বড় চালান শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর গোলারচর হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রবিবার রাত ৩টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরী কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের ‎পেয়ে মাদক পাচারকারীরা ঝাউবনের মধ্যে একটি পলিথিনে মোড়ানো পুটলি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থানে তল্লাশি করে পলিথিনের ভিতর চায়ের প্যাকেটে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়। উক্ত মাদক পাচারের ‎সঙ্গে সম্পৃক্ত মাদক কারবারি ও অন্যান্য সহযোগীদের শনাক্ত ও আটকের লক্ষ্যে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ‎অব্যাহত রয়েছে।  

অপরদিকে টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় রবিবার সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি অটোরিকশায় তল্লাশি করে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৫ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত