নক্ষত্রের দ্রুত পতন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ এএম

২৪টি গ্র্যান্ডস্ল্যামের মালিক নোভাক জকোভিচ ইউএস ওপেন টেনিস টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন। নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে রবিবার রাতের শ্বাসরুদ্ধকর ও দীর্ঘ লড়াইয়ে আর্জেন্টিনার ২৫ বছর বয়সী তারকা ম্যারিয়ানো নাভোনের কাছে ৭-৬ (৫), ৫-৭, ৪-৬, ৬-২, ৬-১ সেটে হেরে গেছেন এই সার্বিয়ান কিংবদন্তি।

 ৪ ঘণ্টা ৩৬ মিনিটের এই দীর্ঘ লড়াইটি জকোভিচের ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘ প্রথম রাউন্ডের গ্র্যান্ডসøাম ম্যাচ। এর মাধ্যমে গত দুই দশকের মধ্যে সব থেকে দ্রুত কোনো গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন ৩৯ বছর বয়সী এ তারকা; এর আগে ২০০৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনে তিনি প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছিলেন।

ম্যাচজুড়ে জকোভিচকে প্রচণ্ড শারীরিক সমস্যায় ভুগতে দেখা গেছে। ম্যাচের মাঝে তিনি অন্তত একবার বমি করেন এবং একপর্যায়ে পায়ে খিঁচুনি (ক্র্যাম্প) দেখা দেয়। চতুর্থ ও পঞ্চম সেটের মাঝামাঝি সময়ে মেডিকেল টাইম-আউট নিয়ে চিকিৎসকের আনা ওষুধ খান এবং পিঠের নিচে ম্যাসাজ নেন তিনি। পুরো ম্যাচে ৭০টি ‘আনফোর্সড এরর’ (অনিচ্ছাকৃত ভুল) করেন জকোভিচ। ম্যাচশেষে নিজের হতাশা ব্যক্ত করে জকোভিচ বলেন, ‘আমি মোটেও খেলাটি উপভোগ করতে পারিনি। কোর্টে পুরো সময়টাই অত্যন্ত বাজে অনুভূতি হচ্ছিল। এ বছর প্রায় প্রতিটি ম্যাচেই এই বমি ভাব এবং শারীরিক ভেঙে পড়ার সমস্যাটি আমাকে তাড়া করে বেড়াচ্ছে। শরীরের ওপর আর নিয়ন্ত্রণ থাকে না, পিঠ ও কাঁধ শেষ পর্যন্ত আর সঙ্গ দেয়নি।’

ম্যাচের শুরুতেই জকোভিচ ৩-০ ও ৪-১ ব্যবধানে এগিয়ে গেলেও দ্রুতই তা হাতছাড়া করেন এবং প্রথম সেটটি হেরে যান। গ্যালারিতে বসে থাকা স্ত্রী জেলেনাকে বেশ দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছিল। জকোভিচ দ্বিতীয় ও তৃতীয় সেট জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও, চতুর্থ সেটে আবার শারীরিক সমস্যায় ভেঙে পড়েন।

অন্যদিকে চলতি বছর নিজের প্রথম এটিপি খেতাব জেতা ম্যারিয়ানো নাভোন ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স উপহার দেন। পঞ্চমে সেটে সম্পূর্ণ আধিপত্য বিস্তার করে ম্যাচ নিজের নামে করে নেন এই আর্জেন্টাইন, ‘টি আমার কাছে স্বপ্নের মতো। সর্বকালের সেরা খেলোয়াড়ের বিপক্ষে এই ঐতিহাসিক কোর্টে পাঁচ সেটের লড়াইয়ে জয় পাওয়া অবিশ্বাস্য এক অনুভূতি।’

ইউএস ওপেনে অভিষেকের ২১ বছরপূর্তির দিনেই এই পরাজয় জকোভিচের ক্যারিয়ার ও ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। সাম্প্রতিক সময়ে সিনসিনাটি ওপেনের প্রথম রাউন্ড থেকেও বিদায় নিয়েছিলেন তিনি। টানা এমন বাজে ফর্মের পর তিনি কি পুনরায় কোনো গ্র্যান্ডসøামে ফিরবেন নাকি এটিই তার শেষ ম্যাচ ছিল, সেই নিয়ে এখন জল্পনা তুঙ্গে।

সর্বশেষ সর্বাধিক পঠিত