ফরিদপুরে জেলার ভাঙ্গায় প্রায় ৪ লাখ ১৪ হাজার টাকা মূল্যের ১৩৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
সোমবার (৩১ আগস্ট) রাতে ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদী এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
ফরিদপুর র্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গার কাপুড়িয়া সদরদী এলাকায় সোমবার রাতে এক অভিযান চালানো হয়। এ সময় ১৩৮ বোতল স্কাফ সিরাপ এবং তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মাগুরা সদর উপজেলার নান্দুয়ালী গ্রামের শুকুর আলীর ছেলে মো. মিন্টু আলী (৩৬) এবং চুয়াডাঙ্গার জীবননগর থানার ধোপাখালী গ্রামের আলী হোসেনের মেয়ে মোছা. নুরজাহান বেগম (৪২)।
গ্রেপ্তার দুজন পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ জানায়, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
টেকনাফে দেশীয় মদসহ মাদক কারবারি আটক