শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বাংলাদেশে মেয়েদের জন্য যে উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছিল, সেটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার সময় এটি প্রথম চালু হয়। এটি শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের অন্যান্য দেশও দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করেছে। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে আমাদের বাজেটের কোনো অভাব নেই।
বুধবার (২ সেপ্টেম্বর) এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত মেধাবী স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে বেলা ১১টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, কিছুদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানও এই কর্মসূচির কথা বলছিলেন। আফ্রিকার অনেক দেশেও উপবৃত্তি দেওয়া হয় আমাদের অনুসরণ করে। এমনকি একজন আফ্রিকান চিকিৎসক প্রধানমন্ত্রীকে বলেছিলেন, এই কর্মসূচির সুযোগ-সুবিধার কারণেই তিনি ডাক্তার হতে পেরেছেন। অর্থাৎ একটি শিক্ষা কর্মসূচি কীভাবে একজন মানুষের জীবন পরিবর্তন করতে পারে, এটি তার একটি উদাহরণ।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষাব্যবস্থায় কাজ করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা দেখেছি, দীর্ঘদিন ধরে আমাদের কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। প্রধানমন্ত্রী শিক্ষার জন্য বাজেট বাড়িয়ে দিচ্ছেন। এইমাত্র আমাকে একটি স্লিপ দেওয়া হলো-স্কাউটের জন্য বাজেট বাড়ানোর ক্ষেত্রে অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হয়েছে।
তিনি বলেন, কিছুদিন আগে প্রধানমন্ত্রী স্কাউট নিয়ে কথা বলছিলেন। তিনি তোমাদের সঙ্গে কতটা আন্তরিকভাবে সময় কাটিয়েছেন, তা তোমরা নিশ্চয়ই মনে রেখেছ। তিনি সব সময় তোমাদের খোঁজ রাখেন।
তরুণ জনগোষ্ঠী বিপুল সম্ভাবনার প্রতীক : শিক্ষামন্ত্রী