বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চায়না বিএনপির উদ্যোগে গুয়াংজু শহরের স্থানীয় একটি হোটেলে গত মঙ্গলবার রাতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দলের সিনিয়র নেতা সাখাওয়াত হোসেন কানন। সভা পরিচালনা করেন আসিফ হক রুপু।
সাখাওয়াত হোসেন সভায় কানন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব বিএনপি সরকার জনগণের প্রত্যাশা পূরণে অবিরাম কাজ করে যাচ্ছে।
ইতোমধ্যে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। সরকারে আসার ১৫ দিনের মাথায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন। এভাবে একের পর এক প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে শুরু করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথে এগিয়ে যাবেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাহাবুবর রশীদ, ওয়ালী উল্লাহ, মো. সাখাওয়াৎ, হাসমত আলি মৃধা, মো.মাসুদ, মো. অপু ,মো. রাকিবুল ইসলাম, মো. নাদিম আহম্মেদ এবং মাহাবুব জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত আলোচনা সভায় চায়না বিএনপির সকল সম্মানিত নেতৃবৃন্দ ও নেতাকর্মীদের শুভেচ্ছা জানানো হয়। এছাড়া, সাকিল আহম্মেদ শাহিলসহ আরও অনেকেই নেতাকর্মী ভার্চুয়ালি মিটিংয়ে অংশ নেন।