পাকিস্তানের ভরাডুবি: আকরাম ছাড়া কাউকে তোয়াক্কা করেন না নাকভি

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ এএম

ইংল্যান্ড সফরে টানা দুটি টেস্টে শোচনীয় হারের পর পাকিস্তান জাতীয় ক্রিকেট দলে বড় ধরনের ছাঁটাই ও পরিবর্তনের নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এজবাস্টনে সিরিজের তৃতীয় টেস্ট শুরুর আগেই স্কোয়াড থেকে দলের সাতজন সিনিয়র খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে এবং কোচিং প্যানেল ভেঙে দেওয়া হয়েছে।

এই কঠোর সিদ্ধান্তের পর সাবেক পাক ক্রিকেটারদের তীব্র সমালোচনার মুখে লন্ডনে সাংবাদিকদের মুখোমুখি হন পিসিবি চেয়ারম্যান সৈয়দ মহসিন নাকভি। সেখানে সিদ্ধান্তের পক্ষে কঠোর যুক্তি দিয়ে এবং সমালোচকদের সরাসরি তুচ্ছজ্ঞান করে নিজ অবস্থান স্পষ্ট করেন তিনি।

দলে এই বিশাল রদবদলকে ‘অপরিহার্য’ হিসেবে উল্লেখ করে মহসিন নাকভি বলেন, 'আমি কোনো দিনই সমালোচনাকে ভয় পাইনি, আর ভবিষ্যতেও পাব না। যারা ক্রিকেটে নিজেরা বিশেষ কিছু অর্জন করতে পারেনি, তাদের সমালোচনার আমার কাছে কোনো মূল্য নেই। তারা শুধু নিজেদের ব্যক্তিগত স্বার্থে আমার বিরোধিতা করছে, পাকিস্তান ক্রিকেটের স্বার্থে নয়।'

সাবেক পাক ক্রিকেটারদের তোপ উড়িয়ে দিয়ে সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের উদাহরণ টেনে নাকভি যুক্ত করেন:

ওয়াসিম আকরামের মতো বিশাল মর্যাদার কোনো কিংবদন্তি যদি দল নিয়ে কোনো পরামর্শ দিতেন বা সমালোচনা করতেন, তবে আমি তা অবশ্যই খুব গুরুত্ব সহকারে বিবেচনা করতাম। কিন্তু বাকিদের কোনো কথাই আমার কাছে গুরুত্ব পায় না।”

পিসিবি প্রধানের মেয়াদে দেশের ক্রিকেট ধ্বংস হয়ে গেছে—সাবেক ক্রিকেটার রামিজ রাজা ও শাহিদ আফ্রিদীদের এমন অভিযোগের সরাসরি জবাবে নকভি পরিসংখ্যান তুলে ধরে বলেন:

যারা বলছেন আমি আসার পর ক্রিকেট ধ্বংস হয়ে গেছে, তারা বোর্ডের দায়িত্ব নেওয়ার আগের র‍্যাঙ্কিংটা একবার দেখে আসুন। আমার মেয়াদে পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে নিশ্চিত উন্নতি হয়েছে। ওয়ানডেতে দল এখন বিশ্বে পঞ্চম এবং টি-টোয়েন্টিতে ষষ্ঠ স্থানে উঠে এসেছে।”

বার বারবার ব্যর্থ হওয়া অভিজ্ঞ তারকাদের দল থেকে বাদ দিয়ে অনূর্ধ্ব-১৯ ও ঘরোয়া পর্যায়ের তরুণদের প্রাধান্য দেওয়ার বিষয়ে নির্বাচন কমিটিকে দেওয়া স্পষ্ট নির্দেশনার কথা জানিয়ে তিনি বলেন:

ক্রমাগত অফ-ফর্মে থাকা অভিজ্ঞ খেলোয়াড়রা দলে টিকে থাকার জন্য আর কোনো স্বয়ংক্রিয় অগ্রাধিকার পাবে না। আমাদের এবার উদীয়মান ও অনূর্ধ্ব-১৯ পর্যায়ের তরুণ প্রতিভাদের ওপর আস্থা রাখতে হবে এবং তাদের আন্তর্জাতিক পর্যায়ে পর্যাপ্ত সুযোগ ও আত্মবিশ্বাস জোগাতে হবে।”

দল থেকে খেলোয়াড়দের ছাঁটাইয়ের পেছনে কেবল মাঠের বাজে পারফরম্যান্সই একমাত্র কারণ নয় ইঙ্গিত দিয়ে রহস্যজনক সুর তুলে পিসিবি চেয়ারম্যান মন্তব্য করেন:

দল পুনর্গঠনের পেছনে কেবল পারফরম্যান্সই একমাত্র কারণ নয়; এর নেপথ্যে অন্য কিছু অভ্যন্তরীণ বিষয় রয়েছে, যা আমি এই মুহূর্তে তদন্ত করে দেখছি। এখনই তা প্রকাশ্যে আলোচনা করতে চাই না, তবে সঠিক সময়ে ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ সর্বাধিক পঠিত