বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ এএম

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে সিকদার পরিবহনের বাসের ধাক্কায় মো. আতিক (৩২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার দলুগাজীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিক পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের জামুরা গ্রামের বাসিন্দা। তিনি মাওলানা আশরাফ হাওলাদারের ছেলে। পেশায় ডিলারি ব্যবসায়ী ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেল নিয়ে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় দলুগাজীর মোড় এলাকায় সিকদার পরিবহনের একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান আতিক।

দুর্ঘটনার পর বাসটি নিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় চালক। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং মোটরসাইকেলটি জব্দ করে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার সঙ্গে জড়িত বাস ও চালককে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।




সর্বশেষ সর্বাধিক পঠিত