এশিয়া আর্টিস্ট অ্যাওয়ার্ডস ২০২৬ আগামী ৫ ও ৬ ডিসেম্বর তাইওয়ানের কাওশিউং ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মঞ্চ মাতাবে এমন আট শিল্পীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) উত্তর কোরিয়ার দৈনিক ওসেনের তথ্য অনুসারে, জাপানি বয় ব্যান্ড তারকা নানিওয়া দানশি, দক্ষিণ কোরিয়ার গার্ল গ্রুপ ডব্লিউ জেএসএনের সদস্য দায়ং, দক্ষিণ কোরিয়ান গায়ক ও নৃত্যশিল্পী সাং হান-বিন, দক্ষিণ কোরীয় গায়ক কিম ওন-পিল, কে-পপ গার্ল গ্রুপ ইটজিন সদস্য চেরিয়ং, কেপপ ব্যান্ড কর্টিস ও কে-পপ গার্ল গ্রুপ টুইড এই অনুষ্ঠানে পারফর্ম করবে।
নানিওয়া দানশি এই বছর তাদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে এবং ২০২৬ সালের জুন মাসে তাদের পঞ্চম অ্যালবাম, 'এনডি৫' প্রকাশ করেছে। অ্যালবামটির প্রচারের জন্য দলটি বর্তমানে তাদের নিজ দেশ জাপানে সফর করছে। সদস্যরা চলচ্চিত্র, টেলিভিশন এবং বিনোদনমূলক অনুষ্ঠানেও তাদের কার্যক্রম প্রসারিত করছে।
অনুষ্ঠানে সাং হান-বিন তিনটি ভূমিকা পালন করবেন। তিনি অনুষ্ঠানের সঞ্চালক, জিরোবেসওয়ান গ্রুপের সঙ্গে ও এককভাবে পরিবেশন করবেন।