চলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডাস্টবিন সরবরাহ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পিএম

চলনবিলের পরিবেশ সুরক্ষা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং দূষণ রোধে ডাস্টবিন সরবরাহ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিংড়ার পেট্রোল বাংলা পয়েন্টের নৌকা ঘাটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

ডাস্টবিন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজল সরকার প্রমুখ।

ইউএনও বলেন, চলনবিল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি। এর জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় প্লাস্টিকসহ বিভিন্ন বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা জরুরি। এজন্য চলনবিল এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধে জনসচেতনতা সৃষ্টি এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত