শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৬তম সভা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর নির্বাহী কমিটির ৯২৬তম সভা বুধবার (২ সেপ্টেম্বর) ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. মো. তৌহীদুর রহমান। 

সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়। 

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্যবৃন্দ খন্দকার শাকিব আহমেদ, মোহাম্মদ ইউনুছ এবং  আবদুল হাকিম উপস্থিত ছিলেন। 

এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আব্দুল্লাহ আল-মামুন এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।  
 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত