জামালপুরে প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিএনপি, যুবদলসহ সকল অঙ্গ ও সহযোগিতা সংগঠনের আয়োজনে জামালপুর শহরের সিংহজানী রোড এলাকায় কারামুক্তি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা সৈয়দ শওকত জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, জেলা যুবদলের সদস্য সচিব ও মেয়র প্রার্থী সোহেল রানা খান, স্বেচ্ছাসেবক দল নেতা ইকরামুল হক মানিক, ছাত্রদল নেতা মো. শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনা সকল রাজনৈতিক দলের অধিকার হরণ করে বাংলাদেশে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। শুধু এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেই খ্যান্ত হয়নি, বিএনপিকে নেতৃত্ব শুণ্য করতে দেশনায়ক তারেক রহমানকে কারারুদ্ধ করে হত্যার ষড়যন্ত্র চালানো হয়েছিল। কিন্তু সৃষ্টিকর্তা যদি কাউকে বাঁচিয়ে রাখতে চায়, রাষ্ট্র প্রধান করতে চায়, তা কোন ষড়যন্ত্র দিয়ে ঠেকানো সম্ভব নয়। আজ দেশনায়ক তারেক রহমান শুধু বিএনপির নেতৃত্বই দিচ্ছেন না, প্রধানমন্ত্রী হিসেবে বিগত ছয় মাসেই বাংলাদেশের দৃশ্যপট বদলে দিয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত