দেশ রূপান্তরে গত ৩১ জুলাই ‘ক্ষমতা বদলায়, ফুটপাতের চাঁদাবাজের মুখও বদলায়’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল ঢাকা কলেজ শাখার বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক রাশেদুল আমিন। গত ১ সেপ্টেম্বর পাঠানো লিখিত প্রতিবাদলিপিতে রাশেদুল আমিন দাবি করেন, প্রতিবেদনটি মিথ্যা, বানোয়াট ও মনগড়া। এতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নাম জড়িয়ে দেওয়া হয়েছে। ফুটপাতের চাঁদাবাজির সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন।
প্রতিবেদকের বক্তব্য : হকাররা যাদের নামে অভিযোগ এবং চাঁদা নেওয়ার প্রমাণাদি সরবরাহ করেছেন প্রতিবেদনে কেবল তাদের নাম এসেছে। প্রতিবেদনটিতে প্রতিবেদকের মনগড়া কোনো তথ্য উপস্থাপন করা হয়নি।