সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: ডা. শফিকুর রহমান

 ‘আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস সফল হবে’

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পিএম

সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এই সরকার জনগণের সাথে প্রতারণা করছে। ওয়াদা দিয়ে ওয়াদা লঙ্ঘন করেছে। জনগণ তাদেরকে ক্ষমা করবে না। 

জামায়াতে আমির বলেন, আমরা রাজপথে নেমেছি, গণভোট বাস্তবায়ন করার জন্য। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করার জন্য। গ্যাস বিদ্যুৎ জ্বালানী সংকট নিরসনের জন্য।

আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস সফল হবে, যোগ করেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে গণভোটের গণরায় বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা থেকে চট্টগ্রাম লং মার্চ নারায়ণগঞ্জের শিমরাইল মোড়ে পথসভায় এসব কথা বলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। 

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্য জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরু হয়েছে । সকাল থেকে রাজধানীর আশপাশ ও নারায়ণগঞ্জ শহরসহ  বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী-সমর্থকরা লংমার্চে যোগ দিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমড়াইল মোড়ে ট্রাক স্ট্যান মাঠে আসেন। 

পথসভায় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য রাখেন।  

সকালে ঢাকা থেকে যাত্রা করে লংমার্চটি নারায়ণগঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা শেষে চট্টগ্রামের লালদিঘি মাঠে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত