চিত্রনায়ক সালমান শাহর ৩০ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ৬ সেপ্টেম্বর (রবিবার)। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার চলে যান তিনি। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। 'সালমান শাহ স্মরণে' শিরোনামে রোববার থেকে এ উৎসব চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে প্রতিদিন বিকাল ৪টায় দর্শনার্থীদের জন্য থাকবে বিনামূল্যে চলচ্চিত্র দেখার এই আয়োজন। আয়োজকরা জানিয়েছেন, প্রদর্শনীতে সালমান শাহ অভিনীত তিনটি সিনেমা দেখানো হবে।
উৎসবের প্রথম দিন বিকাল ৪টায় দেখানো হবে এম এ খালেক পরিচালিত 'স্বপ্নের ঠিকানা'। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় সালমান শাহর সঙ্গে অভিনয় করেছেন শাবনূর, সোনিয়া, রাজীব, আবুল হায়াত ও ডলি জহুর। দ্বিতীয় দিন সোমবার একই সময়ে দেখানো হবে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’।
উৎসবের শেষদিন মঙ্গলবার বিকাল ৪টায় থাকছে মতিন রহমান পরিচালিত 'তোমাকে চাই'। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় সালমান শাহর বিপরীতে অভিনয় করেছেন শাবনূর। অন্যান্য চরিত্রে ছিলেন খলিল, অমল বোস ও ডন।
চার বছরের অভিনয়জীবনে সালমান সিনেমা করেছেন ২৭টি। মৃত্যু রহস্য, অভিনয় ও ফ্যাশন নিয়ে সব প্রজন্মের কাছে এখনো চর্চিত নাম সালমান শাহ।
সালমান শাহ স্মরণে প্রেক্ষাগৃহে ‘লাভ ৯৬’
সালমান শাহ হত্যা মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল
সালমান শাহ ইস্যুতে রহস্যজনক পোস্ট শাবনূরের